জাতীয় ফিচার

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী

দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য মানুষের মৌলিক অধিকার। আমরা সেই অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। আমরা নেপাল, শ্রীলঙ্কায় খাদ্য সরবরাহ করি। এখন বৈশ্বিক সমস্যায় আমরা কিছুটা সমস্যায় পড়েছি। কিন্তু বাংলাদেশের মানুষ না খেয়ে নেই।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে টাঙ্গাইল জেলা যুব সমিতির উদ্যোগে নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির ‘অভিষেক ও যুবরত্ন সম্মাননা-২০২২’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু খাদ্যে নয়, আমাদের গ্রামে এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। প্রায় গ্রামেই পাকা রাস্তা হয়েছে। বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে। এখন আমাদের টার্গেট শিল্পকারখানা তৈরি করা। তরুণ শিক্ষিত জনগোষ্ঠীর জন্য চাকরির ব্যবস্থা করা। তাহলেই ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রামে বিনা মূল্যে কফির বীজ উপহার দিচ্ছি, যাতে তারা সেটির উৎপাদন বাড়াতে পারে। আমি মনে করি, আমরা খাদ্যে যেমন স্বয়ংসম্পূর্ণ, তেমনি অতি শিগগিরই কফিতেও স্বয়ংসম্পূর্ণ হব।’

কৃষিমন্ত্রী বলেন, টাঙ্গাইল সমিতির একটি অফিস ঢাকার নিকুঞ্জে আছে, সেটা টাঙ্গাইলবাসীর জন্য অনেক বড় প্রাপ্তির। টাঙ্গাইলবাসী যারা ঢাকায় আছেন ও ঢাকার বাহিরে থাকেন, তাদের সবার জন্যই এটি অনেক ভালো লাগার বিষয়।

আরও পড়ুনঃ বাংলাদেশের উন্নয়নেরর গতি কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র